দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ: ১.৫১% প্রার্থী নিয়োগ পেয়েছেন এনটিআরসিএর মাধ্যমে
২০০৫ সালে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ পর্যন্ত ১৮টি নিয়মিত ও একটি বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে। দীর্ঘ ১৯টি পরীক্ষায় আবেদন করেছেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। তবে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেয়েছেন মাত্র এক লাখ ৭৭ হাজার ৫৭১ জন। শতকরা হিসেবে যা মাত্র ১ দশমিক ৫১ শতাংশ।
সম্প্রতি অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য তুলে ধরে এনটিআরসিএ। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জন, যা অংশগ্রহণকারীদের ৬ দশমিক ২৭ শতাংশ। তবে এদের মধ্যে নিয়োগ সুপারিশ পাওয়া প্রার্থীর হার ২৪ দশমিক ০৮ শতাংশ।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৪ হাজার ৩৪৩ জন প্রার্থী যোগদান করেছেন। তবে অনেক শিক্ষক যোগদান প্রক্রিয়ায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, “যোগদানের এক মাসের মধ্যে এমপিওভুক্তির ফাইল অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন
মনিপুর স্কুলের ৫ শাখার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিলো সরকার
তিনি আরও অভিযোগ করেন, অনেক প্রধান শিক্ষক শূন্যপদের ভুল তথ্য দেন, যার কারণে প্রার্থীরা বিড়ম্বনায় পড়েন। এ অবস্থায় এখন থেকে প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে নয়, সরাসরি অধিদপ্তরের কাছ থেকে শূন্যপদের তথ্য নেওয়া হবে।















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।